Friday, April 3, 2026

জয়নগরে তৃণমূল নেতা খু.নে সরাসরি সিপিএম যোগ

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের (Jaynagar) বামুনগাছি পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর (Saifuddin Laskar) খুনের ঘটনায় এখনও ক্যাঞ্চল্য রয়েছে গোটা গ্রাম জুড়ে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এক লাখ টাকার ‘সুপারি’ দেওয়া হয়েছিল খুনিদের। ‘সুপারি’ দিয়েছিল দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর।

পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি এলাকায় একটি দোকান বন্ধ করাকে কেন্দ্র করে শত্রুতা বেড়েছিল নিহত তৃণমূল নেতা সাইফুদ্দিনের সঙ্গে সিপিএম নেতা আনিসুরের। খুনের পিছনে সেটি কারণ কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার কাকভোরে ওই খুনের ঘটনার পর থেকেই আনিসুর বেপাত্তা। তিনটি পৃথক টিম গড়ে তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

সাইফুদ্দিন গুলিবিদ্ধ হওয়ার পরই ধাওয়া করে দুই আততায়ীকে ধরে ফেলেছিলেন স্থানীয় গ্রামবাসীরা। তাদেরই একজন একজন সাহাবুদ্দিন শেখ। সে জানিয়েছিল, আনিসুরের নির্দেশেই তার এখানে আসা। এরপর গণপিটুনির মৃত্যু হয় সাহাবুদ্দিনের। শাহারুল নামে অপর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত আততায়ী জেরায় জানিয়েছে, দলুয়াখাকির নাসির এবং মন্দিরবাজারের টেকপাঁজার বড়ভাই নামে দু’জন তাকে ১ লক্ষ টাকার লোভ দেখিয়ে এখানে এনেছিল।

তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ছক বেশ কিছুদিন আগেই কষা হয়েছিল, সে ব্যাপারে নিশ্চিত পুলিশ। পরিকল্পনা করেই সাইফুদ্দিনের বাড়ির কাছেই একটি ডেরায় রাখা হয়েছিল ‘ভাড়াটে খুনি’ শাহারুলকে। খুনের আগে চারদিন ধরে সে নজরদারি চালাচ্ছিল তৃণমূল নেতার উপর। ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় সাইফুদ্দিন যে কার্যত একলা থাকেন, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই অপারেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেইসঙ্গে পুলিশ জানতে পারে তৃণমূল নেতা খুনে সরাসরি যুক্ত সিপিএম নেতা আনিসুর।

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...