Tuesday, June 23, 2026

ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস

Date:

Share post:

ভাইফোঁটা (Bhai Phonta) মিটলেই বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বুধবারই দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত যা পূর্বাভাস, তাতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি এদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। যা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার ভোরের মধ্যে পশ্চিম-মধ্যে বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে।

এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, ভাইফোঁটায় রাজ্যের তিনটি জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না বলে খবর।

 

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...