Saturday, April 4, 2026

কিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের ব.দলা কি মুম্বইতে নিতে পারবে রোহিত, বিরাটরা?

Date:

Share post:

এবারের বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ। এবার বিশ্বকাপের সেমিফাইনালের মেগা ডুয়েল। সামনে সেই নিউজিল্যান্ড। তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়েই হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের বদলা কি মুম্বইতে নিতে পারবেন রোহিত, বিরাটরা?

আজ কখন, কোথায় দেখবেন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। দেখে নিন –

আজ ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড

ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

ম্যাচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা। নিউজিল্যান্ড দলের প্রধান শক্তি নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং। তরুণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই টুর্নামেন্টে ৫৬৫ রান করে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের প্রথম বিশ্বকাপে এত রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ছন্দে রয়েছেন ডেভন কনওয়েও। আর মিডল অর্ডারে ডারিল মিচেলের আগ্রাসী ব্যাটিং, তাঁদের ভরসা জোগাচ্ছে।

বোলিংয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের জুটি বিশ্বের সেরা বোলিং জুটিদের অন্যতম। ভারতের স্পিন সহায়ক পিচে মিচেল স্যান্টনারও কিন্তু কিউয়িদের উইকেট এনে দিয়েছেন। তবে ম্যাট হেনরি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন।

ম্যাচে খাতায় কলমে ঘরের মাঠে ভারতীয় দল ফেভারিট হিসাবেই নামবে। তবে নিউজিল্যান্ডকে যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ভাবা উচিত নয়, তা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বারংবার প্রমাণ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ২০১৯ সালে পাওয়া ক্ষতে প্রলেপ দেবে না কিউয়িরা নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করবে, এখন সেটাই দেখার বিষয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...