Sunday, June 21, 2026

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন, আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। তার আগে শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক (State Cabinet meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নবান্নের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে।

এ বছর কলকাতা বইমেলার আদলে রাজ্যে বাণিজ্য সম্মেলন হতে চলেছে। স্পেন, বার্সেলোনা এবং দুবাই থেকে প্রতিনিধি দল আসবে বলে জানা যাচ্ছে। তবে এই সম্মেলন শুরুর আগে মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। দশ দিনের ব্যবধানে ফের একবার বৈঠক ডাকলেন তিনি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, পার্বত্য বিষয়ক দফতর, অর্থ দফতরের ভূমি সংস্কার মহাধক্ষ্য, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...