Friday, April 3, 2026

শাহিন নয়, বাবরকেই অধিনায়ক হিসাবে চেয়েছিলেন আফ্রিদি

Date:

Share post:

শাহিন আফ্রিদি নয়, পাকিস্তানের অধিনায়ক হিসাবে বাবর আজমকেই পছন্দ প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানান আফ্রিদি। বুধবার আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবার। তারপরই টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। ওপরদিকে টেস্ট দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শান মাসুদকে। আর এরপরই অধিনায়কত্বের ব‍্যাপারে মুখ খোলেন শাহিদ আফ্রিদি।

এই নিয়ে শাহিদ বলেন, “শাহিনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সঙ্গে মহম্মদ হাফিজও ছিল। সবাই জানে আমার সঙ্গে শাহিনের সম্পর্ক। তাই আমি যদি শাহিনকে অধিনায়ক করতে বলতাম, তাহলে সকলে বলত যে, আমি ওর পক্ষ নিয়ে কথা বলছি। তাই এই ব্যাপারে আমি কথা বলি না।” এরপরই আফ্রিদি জানান, তিনি চেয়েছিলেন বাবরই অধিনায়ক থাকুক। বিশেষ করে লাল বলের ক্রিকেটে বাবরকেই অধিনায়ক রেখে দেওয়ার পক্ষে জোর দিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি। এই নিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। আমরা নেতৃত্ব নিয়েও কথা বলি। আমি বলেছিলাম যে, বাবরকে অধিনায়ক রাখা উচিত। বিশেষ করে টেস্ট দলে। সাদা বলে যদি অধিনায়ক বদলাতেই হয়, তাহলে মহম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়া উচিত। এটা আমি আগেও অনেক বার বলেছি। বোর্ডের প্রধানও আমাকে ফোন করেছিলেন। তাঁকেও আমি বলেছিলাম যে, বাবরকে লাল বলে অধিনায়ক রাখা উচিত।”

আরও পড়ুন:‘আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, খুব রাগ হতো’ : শ্রেয়স

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...