Wednesday, June 10, 2026

‘আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, খুব রাগ হতো’ : শ্রেয়স

Date:

Share post:

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় দল। কিউইদের ৭০ রানে হারায় টিম ইন্ডিয়া। এই ম‍্যাচে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি-শ্রেয়স আইয়র। বল হাতে দাপট দেখান মহম্মদ শামি। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাটের পাশাপাশি শতরান করেন শ্রেয়স আইয়র। ১০৫ রান করেন তিনি। শ্রেয়স চলতি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতরান করেছেন। যদিও বিশ্বকাপের প্রথম দিকে শ্রেয়স সেইভাবে রান করতে পারেননি। সেই কারণে তাঁকে নানা সমালোচনাও শুনতেও হয়েছিল। বিশেষ করে, শ্রেয়সকে শুনতে হয়েছে শর্টসবলে সমস‍্যা তাঁর। কারণ বেশ কয়েকবার শর্ট পিচ বলে শ্রেয়স আইয়ার আউট হয়ে যাওয়ার ফলে অনেকেই বলেছিলেন শর্ট বলে সমস্যা রয়েছে তাঁর। আর এই কথাগুলোই নাকি শ্রেয়সকে রাগিয়ে দিত। এমনটাই জানান শ্রেয়স।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর শ্রেয়স বলেন,” বিশ্বকাপ শুরুর প্রথম দিকে আমি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারিনি। ১-২ টো ম্যাচে খুব খারাপ পারফরম্যান্স হয়েছে। ব্যাটে রান পাইনি। এরপর আমার শুরুটা ভালো হচ্ছিল।তবে সেখান থেকে বড় রান আমি করতে পারিনি। তবে আমার পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে দেখবেন আমি আফগানিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিলাম। এরপর দুটো খারাপ ইনিংস খেলি আমি‌। এরপর নানা কথা শুরু হয়। অনেকেই বলতে শুরু করে দেয় যে আমার নানা সমস্যা রয়েছে। এই সব কথাবার্তা শুনে আমার খুব রাগ হত। আমি তা একেবারেই প্রকাশ করতাম না। তবে আমি জানতাম আমার সময় আসবেই। আর তখন আমি নিজেকে প্রমাণ করে ছাড়ব।”

এরপরই শ্রেয়স আরও বলেন,” আমার মতে সময় এখন এসেছে। আর সঠিক সময়ে আমি সঠিকভাবে পারফরম্যান্স করতে পেরেছি। সেমিফাইনালে দলের হয়ে শতরান করতে পারাটা সবসময়ে তৃপ্তিদায়ক। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।”

আরও পড়ুন:মনবীরের গোল, কুয়েতকে ১-০-এ হারাল ভারতীয় দল

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...