Sunday, April 5, 2026

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমডাঙার পঞ্চায়েত প্রধান খু.নের ঘটনায় গ্রে.ফতার ১

Date:

Share post:

আমডাঙার (Amdanga) পঞ্চায়েত প্রধান (Panchayat Head) খুনের ঘটনায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার একজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। বৃহস্পতিবার সন্ধ্যায় হাট চলাকালীন বোমা মেরে খুন করা হয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। এরপর চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে বৃহস্পতিবার রাতভর তল্লাশির পর আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

স্থানীয় সূত্রে খবর, আমডাঙা ও বোদাই পঞ্চায়েতের মধ্যে কামদেবপুর হাটের দখলদারি নিয়ে সমস্যার কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধৃত আনয়ার বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। খুনের ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে থমথমে এলাকা। কামদেবপুর হাট বন্ধই থাকে শুক্রবার, তবে যেটুকু মানুষের আনাগোনা হয়, সেটাও হয়নি এদিন। আতঙ্কিত সবাই। তবে এদিন প্রধানকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রূপচাঁদের ঠিক বুকের কাছেই লাগে বোমা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

 

 

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...