Saturday, April 4, 2026

NSAP নিয়ে শুভেন্দুকে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,‌ জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি-এর অধীনে, বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে ।

শুধুমাত্র ২০০১ সালের আদমশুমারি অনুসারে তৈরি বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিদের পেনশন দেওয়া হয় । এনএসএপি-এর বাজেট ক্রমাগত কমেছে । এই বছরও, NSAP ১৬কোটি কমেছে।
তিনি লিখেছেন, সামগ্রিক বাজেটে বরাদ্দকৃত ব্যয়ের শতাংশের ভাগ ২০১৪-১৫ অর্ধ বর্ষের ০.৫৮% থেকে ২০২৩-২৪-এ মাত্র ০.২১%-এ নেমে এসেছে ।

তিনি লিখেছেন , ক্যাগের রিপোর্ট বলছে যে তহবিল বিমুখতা এবং অলসতা এবং এনএসএপি-এর পরিধি থেকে যোগ্য সুবিধাভোগীদের বঞ্চনা উন্নয়নের নামে একটি নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়!তার অভিযোগ এই সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, না জেনেই বিরোধী দল নেতা মনগড়া মন্তব্য করছেন।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...