Monday, June 8, 2026

‘মাল্টিপল এন্ট্রি-এগজিট’ সিস্টেম চালুর পথে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, এবার পড়ুয়ারা পড়তে পারবেন অন্য শহরেও!

Date:

Share post:

রাজ্যে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি। চার বছরের এই স্নাতক পাঠক্রম অনুযায়ী কোনো পড়ুয়া মাঝপথে ছাড়লে আবার সে ভর্তি হতে পারবে। যাকে বলে ‘মাল্টিপল এন্ট্রি-এগজিট সিস্টেম’। যদিও রাজ্যের শিক্ষানীতিতে এখনও পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত নেই। এর মধ্যে রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষানীতির সেই পরিকল্পনাকেই গুরুত্ব দিয়ে বাস্তবের পথে হাঁটছে। আগামী দুই বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চায় তারা।

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত মাল্টিপল এন্ট্রি-এগজিটের এই নয়া প্রক্রিয়ায় কোনও পড়ুয়া যদি নিজের বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে ভর্তি হতে চান, তা পারবেন। আবার পড়তে পড়তে মাঝপথে পড়া থামিয়ে পরবর্তীতে যদি আবারও সেই অসম্পূর্ণ পড়া শুরু করতে চান কোনও পড়ুয়া, তিনিও মাল্টিপল এন্ট্রি-এগজিট পদ্ধতির মাধ্যমে তা করতে পারবেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ বলেন, ‘‘আমাদের ভাবনা রয়েছে, আগামী দু’বছরের মধ্যে দেশে সেন্ট জেভিয়ার্সের যতগুলি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আমরা এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাব।’’

আরও পড়ুন- এক টিকিটে ৪৫ কোটি! রূপকথার মতো বদলে গেল টেকনিশিয়ান শ্রীজুর জীবন

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...