Thursday, March 19, 2026

পুর নিয়োগ মামলায় ইডির ডাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজির প্রশান্ত-অপর্ণা! চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

পুর নিয়োগ মামলায় ফের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে গেলেন টিটাগড় পুরসভার (Titagarh Municipality) প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে (Prashanta Chaudhury)। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে ইডি। এই নিয়ে টানা চার বার টিটাগড় পুরসভার প্রাক্তন এই পুর কর্তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশান্ত চৌধুরী টিটাগড় পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রায় ২৪০ জন কর্মীকে পুরসভায় বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে পুঙ্খানপুঙ্খ তথ্য জানতে ফের প্রশান্ত চৌধুরীকে ইডি (Enforcement Directorate) তলব করেছে বলে খবর। তবে শুধু প্রশান্তই নন এদিন ইডির দফতরে হাজির হয়েছেন বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক (Aparna Maulik)। এদিন সকালে ইডির ডাকে সাড়া দিয়ে নথি হাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান দুজনেই।

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নেমে ইডির হাতে উঠে আসে পুর নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। তারই ভিত্তিতে সম্প্রতি কয়েক দফায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় তল্লাশি অভিযানও চালানো হয়। টিটাগড় পুরসভার পাশাপাশি প্রশান্ত চৌধুরীর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। তাঁর বাড়ি এবং অফিস থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল বলে সূত্রের খবর। গত বুধবার অর্থাৎ ভাইফোঁটার দিন সাতসকালে আচমকা ইডি দফতরে হাজির হয়েছিলেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। কয়েক মিনিটের ব্যবধানে ইডি দফতর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার সন্ধেয় ফের নোটিশ পাঠানো হয় প্রশান্ত চৌধুরী ও অপর্ণা মৌলিককে। আর সেকারণেই নোটিশ পেয়ে এদিন সকালে সিজিওতে হাজির হন টিটাগড় পুরসভার চেয়ারম্যান। ইতিমধ্যে পুর নিয়োগ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

 

 

 

 

Related articles

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...