Saturday, April 4, 2026

UGC NET পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল NTA, জেনে নিন কোন পরীক্ষা কবে

Date:

Share post:

ডিসেম্বরে হতে চলেছে ইউজিসি নেট পরীক্ষা। শুক্রবার ওয়েবসাইটে সেই পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি বছরের ইউজিসি নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষা। এনটিএ-এর ওয়েবসাইটে এই রুটিন বিশদে দেওয়া হয়েছে।

রুটিন অনুযায়ী, ইংরেজি ও ইতিহাস পরীক্ষা হবে হবে ৬ ডিসেম্বর। দুটি শিফটে পরীক্ষা হবে। এরপর ৭ ডিসেম্বর প্রথম শিফটে হবে কমার্স বিষয়ের পরীক্ষা। ওইদিনই দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশনের পরীক্ষা নেওয়া হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও দর্শনের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর প্রথম শিফটে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ও হিন্দি পরীক্ষা হবে দ্বিতীয় শিফটে। ১২ ডিসেম্বর  ভূগোল, সমাজবিজ্ঞান ও মাস কমিউনিকেশনের পরীক্ষা নেওয়া হবে। যদিও এখনও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত কোনও নোটিস প্রকাশ করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার দশদিন আগে সেই সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে এনটিএ সূত্রের খবর। পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষার বিস্তারিত দিনক্ষণ ugcnet.nta.ac.in এই  ওয়েবসাইটে দেখতে পাবেন।

 আরও পড়ুন- রবিবার বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ ঘিরে বিশেষ পরিকল্পনা, থাকতে পারেন প্রধানমন্ত্রী : সূত্র

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...