Friday, April 3, 2026

Uttarkashi: টানেলে ধ.স বিপ.র্যয়ের সপ্তম দিন, এখনও আ.টকে ৪০ শ্রমিক!

Date:

Share post:

উত্তরাখণ্ডের নির্মীয়মাণ টানেলে (Under construction tunnel in Uttarkashi) এখনও চলছে উদ্ধারকাজ (Rescue operation)। দিল্লি থেকে আনা আমেরিকার ড্রিল মেশিন ধ্বংসস্তূপের প্রায় ৩০মিটার পর্যন্ত পৌঁছতে পেরেছে বলে খবর। বিপর্যয়ের পর থেকে কেটে গেছে ছয় দিন। আজ সপ্তম দিনেও জোর কদমে চলছে উদ্ধার কাজ যদিও এখনও ভেতরে আটকে ৪০ জন শ্রমিক। যার মধ্যে অন্ধকূপে বাংলার ৩ ।গতকাল উদ্ধারকাজ চলার সময় টানেলের ভিতরে বিকট শব্দ হওয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে ফের কাজ শুরু হয়েছে।

প্রায় ১৫০ ঘন্টা পেরিয়ে গেছে। বায়ু সেনা (Indian Air force) সূত্রে জানা যাচ্ছে এবার IAF C-17 বিমান প্রায় ২০টন ওজনের একটি বিশাল যন্ত্রকে ঘটনাস্থলে নিয়ে যাবে যাতে উদ্ধারকাজে গতি বাড়ানো যায়।টানেলটি নির্মাণের দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক নির্মাণ উন্নয়ন নিগম বা NHIDC। সংস্থার তরফে জানানো হয়েছে ঠিকঠাক কাজ করছে আমেরিকার ড্রিল মেশিনটি। যত সময় যাচ্ছে ততই ভেতরে আটকে থাকা শ্রমিকদের বেঁচে থাকা নিয়ে সংশয় বাড়ছে। ঘড়ির গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। একটাই প্রশ্ন, আর কতক্ষণ? আটকে পড়া শ্রমিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা ওয়াকি-টকির মাধ্যমে। মানসিকভাবে তাঁদের সতেজ রাখতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...