Tuesday, March 31, 2026

পাহাড়ি কন্যা হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির বধূ, বিয়ের আসর কার্শিয়ঙে

Date:

Share post:

২০২২-র মার্চে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম জানিয়েছিলেন, এক পাহাড়ি কন্যা তাঁর পরিবারের বধূ হবেন। কৌতূহল শুরু হয় তখন থেকেই। এবার প্রকাশ্যে খবর, মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষা ছেত্রীর। আবেশের সঙ্গে একই কলেজে ডাক্তারি পড়ছেন তিনি।

ভেদাভেদ নয়, বাংলার সব প্রান্তের মানুষদের একজোট করে চলাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই বাংলার উত্তরে, পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এক প্রশাসনিক সভায় তিনি জানিয়েছিলেন, এক পাহাড়ি মেয়ে তাঁর পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের সঙ্গে বিয়ে হচ্ছে দীক্ষার। দীক্ষা ছেত্রী কার্শিয়ং-এর মেয়ে। যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। আবেশে ওই কলেজ থেকেই ডাক্তারি পাশ করেছেন। পড়াকালীনই দীক্ষার সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং প্রেম।

৬ ডিসেম্বর বাগদান, ৭ তারিখ আবেশ-দীক্ষার বিয়ে। ওইদিনই কার্শিয়ং যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৫ বা ৬ ডিসেম্বরই পাহাড়ে যেতে পারেন তিনি। কারণ ওই সময়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুরাই থাকবেন কার্শিয়ঙে বিয়ের আসরে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। ৭ তারিখ বিয়ের পর দশ তারিখ কলকাতায় আবেশ-দীক্ষার বিয়ের রিসেপশন। সূত্রের খবর, ইকো পার্কে (Eco Park) একটি ম্যারেজ হলে আবেশের রিসেপশন।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...