Sunday, April 5, 2026

আল-শিফায় ইজরায়েল সেনার অভিযান, লাফিয়ে বাড়ছে রোগীমৃত্যু

Date:

Share post:

গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে হামাস জঙ্গিদের খোঁজে ইজরায়েলি সেনার অভিযান শুরুর পর থেকে সেখানে রোগীমৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এই হাসপাতাল এখন দু’পক্ষের লড়াইয়ের কেন্দ্রস্থল। হামাসের খোঁজে হাসপাতালের প্রতি কোণায় তল্লাশি চালাচ্ছে ইজরায়েলি সেনা। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজরায়েলি সেনার অভিযানে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। হামাসের খোঁজে হাসপাতালটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর ফলে অক্সিজেন এবং জ্বালানির সঙ্কটে চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। বিনা চিকিৎসায় বহু রোগীর মৃত্যু হচ্ছে।

প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিকিৎসার প্রাথমিক পরিষেবা থমকে যাওয়ায় তিন সদ্যোজাত-সহ ২৪ রোগীর মৃত্যু হয়েছে। মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানান, হাসপাতালে বিদ্যুৎ নেই। চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। গত ৪৮ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে স্রেফ চিকিৎসার অভাবে। অন্যদিকে ইজরায়েলের দাবি, এই হাসপাতালটিকেই ‘কমান্ড সেন্টার’ হিসাবে ব্যবহার করছে হামাস। এর সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলি সেনা। হাসপাতালের নীচে থাকা একটি সুড়ঙ্গের সেই ভিডিও প্রকাশ করে তাদের দাবি, এখান থেকেই হামলা চালাচ্ছে হামাস। এমনকী ওই সুড়ঙ্গ থেকে এক পণবন্দির দেহও উদ্ধার হয়েছে বলে দাবি ইজরায়েলের।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...