Saturday, April 4, 2026

‘রেফার’ রো.গে রো.গী মৃ.ত্যু! ৪ হাসপাতাল ঘুরে ব্য.র্থ বাঁচার ল.ড়াই

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে গুরুতর অবস্থায় আসা রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে রাজ্যের দুই জেলায় রেফার সিনড্রোম। হুগলি থেকে কলকাতা, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মাথায় আঘাত পাওয়া রোগীকে নিয়ে ছুটে চললেন পরিজনরা। সকলেই অন্যজনকে রেফার করে দিল। কিন্তু শেষমেষ বাঁচানো গেল না হরিপালের (Haripal) বাসিন্দা বিকাশ দুলেকে (Bikash Dule)। মৃত্যুর দায় কার প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা।

কালীপুজোর রাতে মাথায় আঘাত পান হুগলির বাসিন্দা বিকাশ দুলে । দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া হাসপাতালে (Chinsura Hospital)। সেখান থেকে রেফার করা হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital)। সেখানে গিয়ে ভর্তি করাতে গেলে বেড না থাকার কারণে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) কথা বলা হয়। অসুস্থ রোগীকে নিয়ে পিজি হাসপাতালে এলে রোগের আত্মীয়দের বলা হয় এই মুহূর্তে সেখানে ভর্তি করা যাবে না। অতএব তাঁদের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (Bangur Institute of Neuroscience) রেফার করা হয়। কিন্তু এত লড়াই অসুস্থ বিকাশের পক্ষে করা সম্ভব ছিল না। বাঙুর নিউরোসায়েন্সের আউটডোরেই তাঁর মৃত্যু হয়। শোকস্তব্ধ পরিবার একটাই প্রশ্ন করছে, এই মৃত্যুর দেয় কার? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার করে নির্দেশ দিচ্ছেন যে কোনভাবেই রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না, আর এমন ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে মুষ্টিমেয় মানুষের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে। মৃত্যু নিয়ে রাজনীতি করা যাঁদের স্বভাব সেই বিরোধীরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। কিন্তু যিনি চলে গেছেন তাঁকে তো আর ফেরানো যাবে না। ঘটনার কথা প্রকাশ্যে আসা মাত্রই প্রশাসন কড়া পদক্ষেপের চিন্তাভাবনা করছে বলে, অসমর্থিত সূত্রের খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...