Tuesday, April 7, 2026

আগামিকালের মহারণের আগে ভারতীয় দল নিয়ে বিশেষ বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

২০০৩ এরপর ২০২৩। দীর্ঘ ২০ বছর পর ফের আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে ফাইনালে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৩ বিশ্বকাপে ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতেই তাই ভারতীয় সমর্থকদের মুখে বদলার অঙ্গীকার। একই সুর ২০০৩ বিশ্বকাপের সময় ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। তিনি চান ২০০৩ সালের বদলা নিতে। শনিবারই আহমেদাবাদে পৌঁছে যান মহারাজ। তার আগে শুক্রবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে গেলেন, আমদাবাদের ফাইনালের জন্যে ওদের প্রতি অনেক শুভেচ্ছা থাকল।

শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন,”ভারতকে এই মুহুর্তে বিধ্বংসী লাগছে। আমি আহমেদাবাদে ফাইনালের জন্য ওদের শুভকামনা জানাই। টুর্নামেন্টে ভারত খুব ভালো খেলেছে। আর মাত্র একটি ম্যাচ। অস্ট্রেলিয়া এখন ভারত এবং বিশ্বকাপ ট্রফির মধ্যে দাঁড়িয়ে আছে। ভারত যদি তাদের মতো খেলতে থাকে, তাহলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত যা পারফর্ম করেছে, তাতে ওদের থামানো কঠিন হবে। অস্ট্রেলিয়াও একটি ভালো দল। স্বভাবতই এটি একটি ভালো ম্যাচ হতে চলেছে। ভারতকে সাবধানে থাকতে হবে।”

আরও পড়ুন:আহমেদাবাদের পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন কামিন্স, কী বললেন অজি অধিনায়ক?

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...