Friday, June 26, 2026

আচমকাই বি.কট শব্দ! নির্মীয়মান টানেলে উ.দ্ধার কাজ আপাতত বন্ধ

Date:

Share post:

উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে (Under construction tunnel in Uttarkashi) প্রায় ৪০ জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। এর মাঝেই নয়া বিপদ। আধুনিক শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় মধ্যরাতে আচমকাই বিকট শব্দ হয়। যার জেরে বন্ধ করে দেওয়া হয় উদ্ধারকাজ (Rescue work stopped)। কেন এমন শব্দ হল তা উদ্ধার করতে রাতেই বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছে যান বলে জানা যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই শ্রমিকদের জীবিত উদ্ধার করার আশা ক্ষীণ হচ্ছে।

উত্তরাখণ্ডে টানেল বিপর্যয়ে নয়া বিপত্তি। শুক্রবার সকাল থেকে যে ড্রিল মেশিন দিয়ে কাজ করা হচ্ছিল মধ্যরাতে সেই কাজে ব্যাঘাত ঘটল। আটকে থাকা শ্রমিকদের বাঁচানোর মরণপণ লড়াই চলছে। তার মাঝেই বেশ কিছু সময় ধরে বন্ধ উদ্ধার কাজ।বৃহস্পতিবার একটা বোল্ডারের কাছে গিয়ে আটকে যায় আগের ড্রিল মেশিনটি। এবার নতুন মেশিন আনা হয়। যদিও তাতে কাজের গতি খুব একটা বাড়েনি। Shortcrete method ব্যবহার করা হয়েছে উদ্ধারকাজে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে বাতাস ব্যবহার করে কংক্রিটে স্প্রে করা হয়। কিন্তু নানা কারণে সেই টেকনিক কাজ করেনি। নয়া মেশিনের ক্ষমতা ১৭৫-২০০ হর্স পাওয়ার। এটা প্রতি ঘণ্টায় ৫ মিটার প্রবেশ করতে পারবে। কিন্তু যেভাবে মধ্যরাতে কাজ থমকে গেল তাতে আটকে পড়া শ্রমিকদের আদৌ উদ্ধার করা যাবে কি না, তা নিয়ে সংশয় আর আশঙ্কা দুই-ই বাড়ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...