Wednesday, June 24, 2026

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফাইনাল ম্যাচ দেখাতে মাকে আহমেদাবাদে নিয়ে এলেন শামি

Date:

Share post:

স্বপ্ন দেখেছিলেন মাকে একদিন মাঠে বসিয়ে নিজের খেলা দেখাবেন। কিন্তু সেই ম্যাচ যে বিশ্বকাপ ফাইনাল (World Cup Final) তা হয়তো ভাবতে পারেননি মাও (Mother)। কিন্তু এবার সেই কাজই করে দেখালেন ভারতীয় ক্রিকেট দলের পোস্টার বয় মহম্মদ শামি (Md Shami)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে আহমেদাবাদে মাকে নিয়ে এলেন শামি। তবে শুধু মা নন, শামি নিয়ে এসেছেন তাঁর দাদাকেও। রবিবাসরীয় বড় ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বসেই বল হাতে বিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলের দাপট দেখতে মুখিয়ে রয়েছেন মা ও দাদা। বড় ম্যাচের আগে ঈশ্বর তাঁর ছেলে এবং দেশকে জিতিয়ে দেবেন, দৃঢ় বিশ্বাস শামির মায়ের।

বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে তিনি খেলতে পারেননি। দলের কম্বিনেশনের কারণে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল। কিন্তু টুর্নামেন্টে প্রথম একাদশে সুযোগ পেতেই কামাল করে দিয়েছেন মহম্মদ শামি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু কেন শুরুর দিকে শামিকে খেলানো হয়নি, ফাইনালের আগে সাংবাদিক বৈঠক করে সে কথা স্পষ্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানান, বিশ্বকাপের শুরুর দিকে খেলতে না পারা শামির কাছে কঠিন ছিল ঠিকই। কিন্তু দলের প্রয়োজনে ও সবসময়ে হাজির ছিল। সাহায্য করেছেন বুমরাহ, সিরাজকে। তাই শামি কতটা টিমম্যান, এর থেকেই বোঝা সম্ভব।

তবে ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচকেই কেন মাকে দেখানোর জন্য ভেছে নিলেন ভারতের এই পেসার? সূত্রের খবর, ২০ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ এসেছে ভারতের সামনে। দুরন্ত ফর্মে থাকলেও ফাইনাল ম্যাচে কিছুটা হলেও চিন্তা তো আছেই। তবে মাঠে মা বসে খেলা দেখলে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন শামি। আহমেদাবাদের মাটিতে আগুন ঝরাতে প্রস্তুত হচ্ছেন শামি।

 

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...