Wednesday, June 24, 2026

আজ কী বলছে আহমেদাবাদের আকাশ, ম‍্যাচ ভেস্তে গেলে থাকছে কি রিজার্ভ ডে?

Date:

Share post:

আজ বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। থাকছে একাধিক চমক। তবে এরই মধ‍্যে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে একটা প্রশ্ন। ম‍্যাচের ম‍াঝে ভিলেন বৃষ্টি এসে উপস্থিত হবে না তো। আর হলে ম‍্যাচ ভেস্তে থাকছে কি রিজার্ভ ডে? কি নিয়ম রয়েছে মেগা এই ম‍্যাচের জন‍্য?

জানা যাচ্ছে যদি বৃষ্টির কারণে রবিবার ম‍্যাচ ভেস্তে যায়, তাহলে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। সোমবার রিজার্ভ ডে রেখেছে আইসিসি। বৃষ্টি বা কোন কারণে যদি রবিবার সম্পূর্ণ খেলা না হয়, তাহলে তারপর থেকে বাকি অংশ হবে সোমবার। তবে চেষ্টা করা হবে প্রথম দিনেই খেলা শেষ করার। নিয়ম অনুযায়ী একদিনের ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। তা সম্ভব না হলেই খেলা গড়াবে সোমবারে। আর সোমবারেও খেলা সম্ভব না হলে বা শেষ করা সম্ভব না হলে সেক্ষেত্রে বিশ্বকাপ তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে। কারণ গ্রুপপর্বে শীর্ষে ভারতীয় দল। তাই সেই হিসাবে ট্রফি পাবে টিম ইন্ডিয়া।

যদিও ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কারণ নেই। রবিবারই ম‍্যাচ হবে। কারণ আবহওয়া সেই সিগন্যালই দিচ্ছে। আবহওয়া অফিসের খবর অনুযায়ী রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আহমেদাবাদে। পরিস্কার আকাশ থাকবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে আদ্রতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই খবরে কিছুটা স্বস্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:‘রাহুল ভাইয়ের জন‍্য ট্রফি জিততে চাই’ : রোহিত

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...