Saturday, June 20, 2026

‘রাহুল ভাইয়ের জন‍্য ট্রফি জিততে চাই’ : রোহিত

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত দশ ম‍্যাচের মধ‍্যে দশটির মধ‍্যেই জয় পেয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আর ভারতীয় দলের এই পারফরম্যান্সের পিছনে যার মাথা রয়েছে তিনি হলেন রাহুল দ্রাবিড়। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে হারের পর রবি শাস্ত্রী কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে বসেছেন দ্রাবিড়। আর তারপরই একটু একটু করে দলের মেরামতি করতে থাকনে দ্রাবিড়। যার ফল আমরা দেখতে পেলাম ২০২৩ বিশ্বকাপে। একই কথা বললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। তাই রাহুল ভাইয়ের জন‍্য এই ট্রফি জিততে চান তিনি। ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান হিটম‍্যান।

কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেন, এই দলকে এখানে পৌঁছাতে রাহুল দ্রাবিড়ের বড় ভূমিকা রয়েছে। কোচ দ্রাবিড় প্রত্যেকের ভূমিকা ঠিক করে দিয়েছেন এবং প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় দলের শক্তিকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যুক্ত করেছেন যা চাপে ভেঙে পড়ে না এবং দলকে মানসিকভাবে শক্তিশালী করেছেন। দলের স্বার্থের কথা মাথায় রেখে ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন দ্রাবিড়। এমনকি শামিকে ফিরিয়ে আনার জন্য রাহুল দ্রাবিড়ই বলেছিলেন এবং সেটি কাজ করেছে। আমরা যখন আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে হারিয়েছিলাম, তখন শামিকে দলে থাকার পরামর্শ দিয়েছিলেন দ্রাবিড়।

রোহিত বলেন,” ওর ভূমিকা অনেক বড়। দ্রাবিড় টি-২০ বিশ্বকাপের কঠিন সময়ে খেলোয়াড়দের সঙ্গে যেভাবে দাঁড়িয়েছিলেন, যেখানে আমরা সেমিফাইনালে হেরে যাওয়ার আগে পর্যন্ত আমরা ভালো করছিলাম, সেই পরিস্থিতিতে তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন, সেটি সবটায় সাহায্য করেছে। তিনি এই বড় অনুষ্ঠানের একটি অংশ হতে চেয়েছিলেন এবং এখন এটি তার জন্য করতে হবে, এটা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুন:রাস্তায় কচুরি বিক্রি করেও ফাইনাল দেখতে আহমেদাবাদে! গুরুর থেকে টিকিট পেয়ে আপ্লুত কলকাতার মনোজ

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...