Saturday, June 27, 2026

ধর্মতলায় বিজেপির সভা? পুলিশকে শর্তসাপেক্ষ অনুমতির নির্দেশ বিচারপতি মান্থার

Date:

Share post:

ধর্মতলায় বিজেপির সভায় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।কিন্তু সেই সভা আদৌ কি হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়া যায়নি।এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সোমবার বলেছেন, সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। শুধুমাত্র তাই নয়, পুলিশকে শর্তসাপেক্ষ অনুমতির নির্দেশ বিচারপতি মান্থার।

আগামী ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে আরও একটি সভার পরিকল্পনা রয়েছে বিজেপির। সেই সমাবেশেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে আনতে চান বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।  ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা প্রথমে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু ১৫ দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। পরে ২৯ নভেম্বর সভা করতে চেয়ে নতুন করে আবেদন করা হয়। সেই আবেদনও বাতিল করে পুলিশ।

এদিন বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে।সবদিক বিবেচনা করে অনুমতি দিক পুলিশ। আগামী বৃহস্পতিবার বেলা তিনটেয় রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...