Saturday, March 28, 2026

বিজেপির বিরুদ্ধে উ.স্কানির অভিযোগ, মহিষাদলে সমবায়ের অনুষ্ঠানে ধু.ন্ধুমার

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের মহিষাদল সমবায়ের অনুষ্ঠানে ধুন্ধুমার।সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুদলের সমর্থকরা। বিধায়কের সামনে দু পক্ষের চেয়ার ছোঁড়াছুড়ি। জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। কেশবপুরে ঝামেলার সময় বিধায়কের সামনেই চেয়ার ছুড়ে শুরু হয় মারপিট। তাতেই জখম হয়েছেন বেশ কয়েকজন।অভিযোগ, গণ্ডগোলের সূত্রপাত বিজেপির উস্কানিকে ঘিরে। প্রথমে বচসা তারপর হাতাহাতি, তারপরে শুরু হয় চেয়ার ছোঁড়াছুড়ি।দুপক্ষ চেয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে।

শেষ পর্যন্ত পুলিশ সামাল দেয় পরিস্থিতি।শান্তি রক্ষার্থে চলছে মাইকিং। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সমবায়ের শতবর্ষ উদ্‌যাপন। মহিষাদলের কেশবপুরের জালপাই সমবায়েও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী-সহ ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক ও ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি। কিন্তু অনুষ্ঠানে ডাক পাননি বিজেপি পরিচালিত ইটামগরা ২ পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস। দুপুরে অনুষ্ঠান শুরু হওয়ার পরেই রামকৃষ্ণ তাঁর অনুগামীদের নিয়ে মঞ্চের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিক্ষোভ দেখানোর সময়ই ঝামেলা শুরু হয়।

তৃণমূল বিধায়ক তিলক বলেন, সমবায়ের অনুষ্ঠানে কাকে ডাকা হবে, তা স্থির করে সেখানকার নির্বাচিত বোর্ড। শতাব্দীপ্রাচীন এই সমবায়ের অনুষ্ঠান চলাকালীন যে ভাবে অশান্তি ছড়াল বিজেপি, তা নজিরবিহীন।তাঁর আরও অভিযোগ, বিজেপি তো এখন সব জায়গায় গন্ডগোল করছে। বিরোধী দলনেতার নির্দেশেই গুটিকয়েক লোক এ সব করেছে।

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...