Sunday, June 21, 2026

মঙ্গলে শুরু BGBS: চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি, একনজরে অতিথি তালিকা

Date:

Share post:

২১ নভেম্বর কলকাতায় শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার BGBS-এ ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। থাকবেন বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরাও। ব্রিটেন থেকে আসবে সব থেকে বড় প্রতিনিধি দল। ৫৫ জন প্রতিনিধি থাকছে সেই দলে। স্পেন থেকে আসছেন ৮ জন। এছাড়াও দেশ-বিদেশি বহু শিল্পপতি এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে শিল্প দফতর সূত্রে খবর।

একনজরে BGBS-এ যোগ দিতে আসা শিল্পপতিদের তালিকা-

  • রিলায়েন্স গোষ্ঠীর চেয়াররম্যান মুকেশ আম্বানি
  • হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানি
  • আইটিসি’র চেয়ারম্যান সঞ্জীব পুরী
  • জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল
  • অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া
  • আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা
  • চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়

এঁদের সঙ্গে দেশের প্রথম সারির ৩৫ জন শিল্পপতি উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন। আদানি গোষ্ঠীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপ-মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও একঝাঁক শিল্পপতি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। প্রতিবারের মতো এবারও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। দুপুরে  আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের দিন অর্থাৎ বুধবার বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। অতিথিদের গঙ্গা ভ্রমণের পাশাপাশি, আলিপুর জেল মিউজিয়াম ঘুরিয়ে দেখানো হবে। বাণিজ্য সম্মেলনে আগত দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের জন্য বেশ কয়েকটি নতুন ক্ষেত্রকে তুলে ধরা হবে। রাজ্যের প্রস্তাবিত পুরুলিয়ায় ৪ হাজার একরের জঙ্গলসুন্দরী কর্মনগরী, ডানকুনি-হলদিয়া, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করিডর এবং নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব এর মধ্যে অন্যতম। এছাড়াও কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। BGBS-এর আগে কলকাতার রাজপথ নতুন করে সেজে উঠছে। রাস্তার ডিভাইডারগুলিতে রং করার কাজ চলছে, খারাপ হয়ে যাওয়া রাস্তা মেরামতের কাজও চলছে। শহরের বিভিন্ন প্রান্তে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বড় হোর্ডিং লাগানো হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লাগানো হচ্ছে। আলোক স্তম্ভগুলিকে নীল সাদা আলোতে মুড়ে ফেলা হয়েছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...