Sunday, February 22, 2026

কাশীর আদলে কলকাতায় হতে চলেছে ‘দেব দীপাবলি’, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনায় ফিরহাদ

Date:

Share post:

বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তা দেখতে দিব্যি মানুষ ভিড় করছেন গঙ্গার গাটে। এবার কলকাতায় কাশীর আদলেই আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভার তরফে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজা কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্নে পাঠানো হয়েছে সেই আমন্ত্রণপত্র। কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি এই উৎসবের সূচনা করবেন বলে জানানো হয়েছে।

দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্টকে কলকাতা পুরসভার পক্ষ থেকে গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। তাদেরকেই ফের এই উৎসব আয়োজনের দায়িত্বে দেওয়া হল। কলকাতা পুরসভার সাহায্যে ইতিমধ্যেই দেব দীপাবলি আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উৎসব আয়োজনের প্রস্তুতি দেখাশোনা করছেন মেয়র পারিষদ তারক সিং। ১০ হাজার প্রদীপে গঙ্গার ঘাট সাজানো হবে। সুষ্ঠভাবে এই কাজ সম্পন্ন করতে কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর এবং গঙ্গার ঘাটে দেব দীপাবলি উৎসব কার্তিক পূর্ণিমায় মোহময়ী হয়ে ওঠে। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করা হয়।

উল্লেখ্য, বারাণসীর ধাঁচে এই বছরে বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। গঙ্গার ঘাটে প্রতিদিন উৎসাহী মানুষের ভিড় দেখার মত হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেব দীপাবলি উৎসবের সূচনা করবেন মেয়র। যেখানে গঙ্গা আরতি করা হয় সেখানেই বাজে কদমতলা ঘাটে এই উৎসব হতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতির সূচনা এখন শহরে বেশ জনপ্রিয়। এবার শুরু হতে চলেছে দেব দীপাবলি উৎসব। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই উৎসব উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। তিনি যোগদান করতে পারবেন না বলেই এই উৎসবের উদ্বোধন করবেন মেয়র এমনটাই জানান মেয়র পারিষদ তারক সিং।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগ: নির্দেশ পালন হল না কেন? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...