Monday, April 6, 2026

জয়নগরে ত্রা.ণ নিয়ে যেতে পারবে সিপিএম, ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পারবে সিপিএম। অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, সিপিএমকেই ত্রাণ দিলে ভাল হয়, তারা আবার ত্রাণ নিয়ে যাবে।ঘোলা জলে মাছ ধরতে সিপিএমের এই নাটক সবাই জানে।

দলুইখাকি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সিপিএম-এর পক্ষ থেকে সোমবার মামলা দায়ের করা হয়।সেই মামলাতেই এবার হাইকোর্ট অনুমতি দিল।এ দিন আদালত এও জানিয়েছে, দলের মোট চারজন যেতে পারবেন ত্রাণ নিয়ে। তাঁদের সঙ্গে থাকবেন চার পুলিশ আধিকারিক। উল্লেখ্য, জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর পর সিপিএম-কে কাঠগড়ায় তোলে তৃণমূল। পালিয়ে গিয়ে প্রাণটুকু রক্ষা করতে পেরেছিলেন গ্রামবাসী। বাকি যাবতীয় জিনিসপত্র সব নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে।

এরপর সেখানে ত্রাণ নিয়ে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়তে হয় সিপিএমকে। পরপর দু’বার এই ঘটনা ঘটে। গতকালও পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম নেতারা সহ মহিলা সংগঠন। বিচারপতি পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

পুলিশের দাবি, যেহেতু এলাকা এখনও ঠান্ডা হয়নি। সেই কারণে বাইরের কোনও লোকের এলাকায় ঢোকার কোনও অনুমতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...