Saturday, June 20, 2026

আনন্দপুরে স্ত্রীকে খু.ন করে আ.ত্মঘাতী স্বামী!

Date:

Share post:

আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙায় দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এলাকার বাল্মিকী আম্বেদকর আবাসন থেকে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম গীতা সমাদ্দার(৬০)। তিনি বহুদিন ধরেই পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।

অন্যদিকে, তাঁর স্বামী অমূল্য সমাদ্দারের(৭০) দেহ উদ্ধার হয়েছে আবাসনেরই নীচ থেকে। স্ত্রীর গলা কেটে খুন করে স্বামী পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

জানা গিয়েছে, অমূল্যবাবু সোমবার মেয়ের সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারেন তাঁর হার্টে ব্লক রয়েছে। তাঁর কিছু হয়ে গেলে ভবিষ্যতে তাঁর স্ত্রীর খেয়াল কে রাখবে এই চিন্তা থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান পুলিশের।


Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...