Sunday, June 28, 2026

ভিড় মেট্রোয় শ্লী.লতাহানি! সাহায্য না পেয়ে নেটদুনিয়ায় ক্ষো.ভ উ.গরে দিলেন বান্ধবী

Date:

Share post:

ফের ভিড় মেট্রোয় শ্লীলতাহানি! এবার বেঙ্গালুরু মেট্রো। বেঙ্গালুরুর ভিড় মেট্রোয় শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। চিৎকার-কান্নাকাটি করেও মিলল না সাহায্য। ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই তরুণীর বান্ধবী।

ঠিক কী ঘটেছিল? ওই তরুণীর পোস্ট থেকে জানা যায়, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে মেট্রোয় (Metro) উঠেছিলেন। অফিস টাইমে মেট্রোয় ভিড় ছিল বেশিই। মেট্রোর মধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি। ভিড়ের মধ্যেই ওই তরুণীর বান্ধবী অস্বস্তি বোধ করতে শুরু করেন। ক্রমে তিনি বুঝতে পারেন, এক ব্যক্তি পিছন থেকে তাঁকে অশালীন ভাবে স্পর্শ করতে শুরু করেছেন। যদিও খানিক পরে নির্যাতিতা তরুণী ঘুরে দাঁড়াতেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। মেয়েটি সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন সাহায্য চেয়ে। কাঁদতেও থাকেন। কিন্তু ওই তরুণীকে সাহায্য করতে কেও এগিয়ে আসেনি। তাঁর এই ভয়ঙ্কর অভিজ্ঞতা নেটদুনিয়ায় শেয়ার করেছেন। এই ঘটনায় অনেকেই মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার পরামর্শ দিয়েছেন ওই তরুণীকে। আবার অনেকেই সরাসরি পুলিশ ও সমাজকর্মীদের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন- BGBS-এর মঞ্চে রাজ্য সঙ্গীত, ইন্দ্রনীল-বাবুলের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...