Friday, April 3, 2026

রাজ্যে তৈরি হল ৫ নীতি, BGBS-এর মঞ্চ থেকেই আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বিভিন্ন ক্ষেত্রের সুনির্দিষ্ট নীতি নির্ধারণের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠানের ফাঁকে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে এই পাঁচটি নীতি নির্ধারণের কথা জনসমক্ষে আনেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের ফাঁকে মূল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও মুকেশ আম্বানি দু’জনে রিমোটে এর উদ্বোধন করলেন।

এগুলি হল—

ওয়েস্ট বেঙ্গল লজিস্টিক পলিসি
ওয়েস্ট বেঙ্গল ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন পলিসি
ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রোমোশন পলিসি
ওয়েস্ট বেঙ্গল গ্রিন হাইড্রোজেন পলিসি
ওয়েস্ট বেঙ্গল নিউ অ্যান্ড রিনিউয়েবেল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রোমোশন পলিসি

এর পাশাপাশি এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ও মুকেশ আম্বানি।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...