Saturday, April 4, 2026

আদালত অবমাননার অভিযোগ, গ্রেফতার খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা

Date:

Share post:

আদালত অবমাননার অভিযোগে গ্রেফতার হলেন বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হাবিবুর রহমান। বাংলাদেশ পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর যৌথ বাহিনী মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে। বিএনপির ডেপুটি চেয়ারপার্সন এই হাবিবুর। তাঁর গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই সরগরম বাংলাদেশ রাজনীতি।

বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর, হাই কোর্টের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে বিএনপির ডেপুটি চেয়ারপার্সন হাবিবুরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও শুনানিতে হাজির না হওয়ার তাঁকে গ্রেফতার করা হয়েছে। খালেদার উপদেষ্টা দলের আর এক সদস্য আতাউর রহমান ঢালিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচন। গত বুধবার এই নির্বাচনের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল। বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয় নির্বাচন। বাংলাদেশে নির্বাচন ঘোষণার পর বিএনপির ডেপুটি চেয়ারপার্সনের গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশ রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...