Saturday, April 4, 2026

বাংলার ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসিকে কাজে লাগিয়ে রাজ্যে বিনিয়োগের আশা

Date:

Share post:

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলা। BGBS-এর দ্বিতীয় দিনে ওয়েবেলের চেয়ারম্যান (Chairman of Webel) আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এদিন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন আজকের সেশনে আইটি ক্ষেত্রে (IT Sector)ভিড় চোখে পড়ার মতো। বাংলায় প্রযুক্তিগত উন্নয়ন সকলের নজর কাড়ছে। স্বল্প মূল্যের স্টার্ট আপ সংস্থা থেকে বড় বড় কোম্পানির মালিকরা আজ বাংলায় বিনিয়োগের কথা ভাবছে। ৩০ জন বক্তা আজ বাংলার আইটি উন্নয়নের অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আলাপন। সরকারের উচ্চ পদস্থ কর্তারা ছাড়াও শেখর শর্মা (CEO and Managing Director NTT Global Data Centre and Cloud Infrastructure India Pvt Ltd) একটি বড় প্রেজেন্টেশন দেন বলে জানা যায়। অন্যান্যরাও বাংলাকে সম্ভাবনাময় ডেটা সেন্টারের তালিকায় ফেলেছেন বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন আলাপন।

সপ্তম বাণিজ্য সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ইকোসিস্টেম নিয়ে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। আইটি ক্ষেত্রে পোল্যান্ড ও জাপান বাংলায় বিনিয়োগ করতে আশাবাদী। এর সঙ্গে বাংলায় হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দিতে টেলিকম কোম্পানিগুলি এগিয়ে এসেছে। বাংলার ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসি এক্ষেত্রে কার্যকরী হতে চলেছে। পাশাপাশি ইলেক্ট্রনিক্স এবং হার্ডওয়ার ও সফটওয়ার সেগমেন্টে বিনিয়োগ আসবে বলেও এদিনের কনফারেন্সে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...