Friday, June 26, 2026

কোকাকোলার সঙ্গে মউ স্বাক্ষর লক্ষ্মী চা সংস্থার: আসছে নয়া নরম পানীয়, পর্যটন নিয়ে আশাবাদী রুদ্র

Date:

Share post:

বিভিন্ন দিক নিয়েই উল্লেখযোগ্য সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার, BGBS-এর শেষদিনে চমক লাগানো মউ স্বাক্ষর হল ধনধান্য স্টেডিয়ামে। বাংলায় আসছে নয়া স্বাদের নরম পানীয়। এদিন, লক্ষ্মী চা সংস্থার সঙ্গে কোকাকোলার মউ স্বাক্ষরিত হয়। তৈরি করা হবে বাংলায় চা ভিত্তিক নরম পানীয়।

এদিন, BGBS-এর মঞ্চে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন নিয়ে দরাজ সার্টিফিটেক দিলেন লক্ষ্মী চা সংস্থার কর্ণধার রুদ্র চট্টোপাধ্যায়। তিনি জানান, বাংলায় নব্বই মিলিয়ন টুরিস্ট এসেছেন। বার্ষিক বৃদ্ধি প্রায় ১৩ শতাংশ বেড়েছে। রুদ্রর মতে, পর্যটক আসার ফলে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। পুজো সময় পর্যটন শিল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি লাভ হয়েছে।

ডেস্টিনেশন ওয়েটিং-এর জন্য বাইরে থেকেও লোকে বাংলার বিভিন্ন প্রান্ত বেছে নিচ্ছেন বলে জানান লক্ষ্মী চা সংস্থার কর্ণধার। ১ মিলিয়ন টুরিস্ট এলেও যাতে কোনও সমস্যা না হয় সেই লক্ষ্যে বিমানের সহজলভ্যতা নিয়ে আলোচনা করছে রাজ্য সরকার। রুদ্র জানান, পর্যটন থেকে এই বছরে প্রায় ১.৫ হাজার কোটি টাকা এসেছে। আগামী বছর ৫ হাজার কোটি টাকার আশা করা হচ্ছে বলে মত লক্ষ্মী চা সংস্থার কর্ণধার।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...