Friday, April 3, 2026

শহরের অভিজাত বহুতল থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রীর র.হস্য মৃ.ত্যু

Date:

Share post:

ফের কলকাতার (Kolkata) অভিজাত আবাসনের ২০ তলা থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনা মানিকতলা থানা এলাকার উল্টোডাঙায় (Ultodanga)। মৃতের নাম নিশিকা বৈদ (১৫)। নিউটাউনের ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ওই কিশোরী। বহুতলের নীচে তার রক্তাক্ত দেহ দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। কিশোরীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও ধরে প্রাণ ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রীর। নিছক দুর্ঘটনা,আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে? তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

 

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান নিশিকা। উল্টোডাঙার ওই অভিজাত আবাসনের ২০ তলার বাসিন্দা তাঁরা। আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, রোজই বিকেলে ওই কিশোরী আবাসনের নীচে নামত। বহুতলের চত্বরে থাকা পার্কে সমবয়সিদের সঙ্গে খেলাধুলোও করত। এমনকী সাইকেল চালাতে ভালোবাসত। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় দাদু-দিদার ঘরেই ছিলেন ওই কিশোরী। তার জানালায় কোনও গ্রিল নেই। সামনের ব্যালকনির রেলিংও যথেষ্ট নিচু। কিন্তু কীভাবে ওই ছাত্রী সেখান থেকে পড়ে পড়লেন, তা নিয়ে এখন রহস্য দানা বেঁধেছে। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, অসাবধানতার জেরেই নীচে পড়ে যায় তাঁদের মেয়ে।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...