Friday, June 26, 2026

অফিস টাইমে ওভারহেডের তার ছিঁড়ে বিপ.ত্তি, ব্যাহ.ত হাওড়া শাখায় ট্রেন চলাচল!

Date:

Share post:

অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ব্যান্ডেল স্টেশনের (Bandel Station)কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যস্ত সময়ে হাওড়া-ব্যান্ডেল (Howrah Bandel Route) শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। এরপরই এক এক করে ট্রেন মাঝপথে থমকে যায়। একেই অফিস সেরে বাড়ি ফেরার ভিড় তার উপর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য মানুষ ব্যান্ডেল বা বর্ধমান লোকালের উপর ভরসা করে আছে। এসবের মাঝেই রেল চলাচলে বিপত্তি।

আপ লাইনে গন্ডগোলের কারণে ব্যান্ডেলমুখী ট্রেনগুলির কোনওটি রিষড়া, কোনওটি কোন্নগর, কোনওটি শেওড়াফুলিতে দাঁড়িয়ে পড়ে। অনেকেই হাওড়া থেকে বিকল্প হিসেবে শেওড়াফুলি বা আরামবাগ লোকাল ধরে যতটা কাছাকাছি পৌঁছানো যায় সেই চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই ধীরে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। রেলের তরফে বলা হয় যে ৪৫ থেকে ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু নিত্যযাত্রীরা বলছেন এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিষেবা।


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...