Saturday, June 20, 2026

সম.কামী দম্পতিদের আইনি স্বীকৃতির রিভিউ পিটি.শন বিবেচনা করবে শীর্ষ আদালত!

Date:

Share post:

সমকামী বিয়েকে (Same sex marriage) স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল গত ১৭ অক্টোবর। সমলিঙ্গের (Homosexual) মানুষ ভালবাসার সম্পর্কে চাইলে একসঙ্গে থাকতে পারেন, কিন্তু তাই বলে বিয়েকে আইনি বৈধতা দেওয়া নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। সেক্ষেত্রে সংবিধান বদল করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার সেই রায়েরই পুনর্বিবেচনার আবেদনকে সম্মতি জানিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, এস রবীন্দ্র ভাট, হিমা কোহলি এবং পিএস নরসিমার একটি সাংবিধানিক বেঞ্চ গত ১৭ অক্টোবর সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। সেখানে বলা হয় শুধুমাত্র সংসদ এবং রাজ্য বিধানসভাগুলি তাদের বৈবাহিক সম্পর্ককে বৈধতা দিতে পারে। আজ সিনিয়র আইনজীবী মুকুল রোহতগি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে বিষয়টি উল্লেখ করে, পর্যালোচনা পিটিশনটি বিবেচনার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। এই সময় মূল মামলায় হাজির ছিলেন যে আইনজীবীরা তাঁরাও উপস্থিত ছিলেন কক্ষে। রোহতগি বলেন, উন্মুক্ত আদালতে সকলের সামনে এই মামলার শুনানি হোক। আগামী ২৮ নভেম্বর তারিখটিকে এর জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়ে (৩-২)  সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু উভয় ক্ষেত্রেই দৃষ্টিভঙ্গির বৈষম্যের কথা বলা হয়েছে। বৈষম্য থাকলে তার প্রতিকারও করতে হবে। এই কারণেই আমরা উন্মুক্ত আদালতে শুনানির চাইছি। এরপরই প্রধান বিচারপতি জানান, তিনি রায় পুনর্বিবেচনার আবেদনগুলি পরীক্ষা করছেন এবং উন্মুক্ত আদালতে শুনানির জন্য আইনজীবীদের আবেদন যথাযথভাবে বিবেচনা করা হবে।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...