Thursday, June 25, 2026

Uttarkashi: প্রযুক্তিগত সম.স্যায় বন্ধ উ.দ্ধারকাজ! বাড়ছে উৎ.কণ্ঠা

Date:

Share post:

উত্তরকাশীতে থমকে গেল উদ্ধারের (Rescue operation stopped in Uttarkashi) কাজ। নতুন করে ধস নামার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ হল উদ্ধার কাজ। ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) গবেষকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন প্রায় ৯৫ থেকে ৯৮ শতাংশ খনন কাজ হয়ে গেছে। কিন্তু যেখানে ড্রিল করা হচ্ছে, সেখানে মাটি আলগা হয়ে যাওয়ায় বড় বিপর্যয় আশঙ্কায় বন্ধ করা হল কাজ। প্রশাসনের তরফে বলা হয়েছে এক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা যাবে না। GSI এর সঙ্গে পরামর্শ করে কাজ চালাচ্ছে NDRF। মাটি পরীক্ষার (Soil test) পর পুনরায় খনন কাজ শুরু হবে।আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ বলে খবর।

বুধবার রাতে পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছিল যে আজ দুপুরের মধ্যেই হয়তো শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে সেই কাজে খানিকটা বিঘ্ন ঘটেছে। পাইপলাইন প্রবেশ করানোর সময় ভেতরের কিছুটা অংশের মাটি ধসে যাওয়ায় সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অক্ষত অবস্থায় শ্রমিকদের সুড়ঙ্গের বাইরে আনা যায়। আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো থেকে তাঁদের উদ্ধার করার মধ্যে প্রায় ঘণ্টা ছয় সময় লাগবে বলে মনে করছেন এনডিআরএফ-এর সদস্যরা। শেষ খবর পাওয়া অনুযায়ী অগার মেশিনে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধ ড্রিলিংয়ের কাজ। এই নিয়ে তিনবার অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি হল। আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ হয়ে গেল বলে জানান উদ্ধারকারী দলের সদস্য আর্নল্ড ডিক্স।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...