Thursday, June 25, 2026

BGBS-এর শিল্প প্রস্তাব দ্রুত রূপায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর, কয়েকটি দফতরের কাজে উ.ষ্মা প্রকাশ

Date:

Share post:

এখনও পর্যন্ত সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়ে সাফল্যের নতুন নজির গড়েছে রাজ্যের সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। টাকার অঙ্কে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বেশি। এই বিপুল বিনিয়োগ প্রস্তাব যাতে দ্রুত রূপায়িত হয় তার জন্য সব দফতরকে এবার যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ইন্ডোর স্টেজিয়ামের মেগা বৈঠকের পরে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সচিব ও শীর্ষ স্থানীয় আধিকারিকরা। সম্মলনে যে সব বিনিয়োগ প্রস্তাব এসেছে তা যাতে দ্রুত বাস্তবায়িত করতে বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, লাল ফিতের ফাঁসে কোনও প্রস্তাব যাতে আটকে না থাকে তা দেখতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাণিজ্য সম্মেলনের (BGBS) সাফল্য নিয়ে BJP-সহ বিরোধীদল অপপ্রচার চালাচ্ছে। বিরোধীদের মুখ বন্ধ করতে খুব শীঘ্রই সব ক’টি বাণিজ্য সম্মেলনের বিনিয়োগ ও রূপায়নের ইতিবৃত্ত শ্বেতপত্র আকারে প্রকাশ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দফতর ধরে ধরে বেশ কয়েকজন মন্ত্রী ও আধিকারিকদের আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব, স্বাস্থ্য, স্কুল শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্প, কারিগরি শিক্ষা দফতরকে তিনি আরও সতর্কভাবে দ্রুত কাজ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভূমি রাজস্ব দফতর ও স্বাস্থ্য দফতরের সচিবকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বিভিন্ন কাগজ কেন বেরিয়ে যাচ্ছে?” ক্ষোভ উগরে মমতা বলেন, “সব জায়গায় সিপিএম বসে আছে, তারা সব বের করে দিচ্ছে। উপরে যাঁরা রয়েছেন তাঁদেরকে আরও কড়া হতে হবে।“

পূর্ত ও পরিবহন দফতরের কাজ নিয়েও কিছুটা উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। “পূর্ত দফতর একটা সংস্থাকে কী করে এক বছরের জন্য একটি কাজের বরাত দেয়?” প্রশ্ন তুললেন মমতা।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...