Friday, June 26, 2026

জয় দিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল ২ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচের সিরিজের অভিযান শুরু করল ভারত। এদিন বিশাখাপত্তনমে সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে অজিদের বিরুদ্ধে এত উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত শতরান করেন জস ইংলিশ। ১১০ রান করেন তিনি। ৫২ রান করেন স্টিভ স্মিথ। স্টোইনিস করেন ৭ রান। ভারতের হয়ে একটি করে উইকেট নেন প্রশিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। ৫৮ রান করেন ঈশান। ৮০ রান করেন সূর্য। এদিকে ২১ রান করেন যশ্বসী জসওয়াল। শূন‍্যরান করেন ঋতুরাজ গায়কোওয়াড। ১২ রান করেন তিলক ভার্মা। ২২ রানে অপরাজিত রিঙ্কু সিং। রিঙ্কুর ঝড়ো ব‍্যাটিং-এর সুবাদেই জয় পেল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে দুটি উইকেট তানভীর সানঙ্ঘার। একটি করে উইকেট নেন জেসন ব্রেনডোফ, শর্ট এবং অ‍্যাবোর্টের।

আরও পড়ুন:কার জন‍্য বিশ্বকাপে ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের? জানালেন নিজেই

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...