Friday, June 26, 2026

১৮ বছরের যুবককে ৬০ বার কো.পালো ১৬ বছরের কিশোর! পৈশা.চিক কাণ্ড রাজধানীতে

Date:

Share post:

সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘১৮ বছর বয়স কী দুঃসহ!’ কৈশোর আর যৌবনের মধ্যস্থতায় থাকা ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে কিশোর মানসিকতায় একাধিক পরিবর্তন দেখা যায়। কিন্তু সে কি এতটাই হিংসাত্মক হয়ে উঠতে পারে যে ব্যক্তিগত আক্রোশে পরিচিত আরেক প্রায় সমবয়সী যুবককে ৬০ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে মৃতদেহের সামনে উদ্যম নৃত্য করতে পারে? শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো রাজধানীতে। দিল্লির আইনশৃঙ্খলা ফের প্রশ্নের মুখে।

উত্তরপূর্ব দিল্লির ওয়েলকাম কলোনির ঘটনা। মাত্র ৩৫০ টাকা নিয়ে বিবাদ। গত মঙ্গলবার অভিযুক্ত কিশোর ওই যুবকের কাছে থেকে সাড়ে তিনশো টাকা চেয়েছিল বিরিয়ানি কেনার জন্যে। সেই টাকা না দেওয়ার তাঁর সঙ্গে কিশোরের বাকবিতন্ডা বেধে যায়। ধস্তাধস্তি থেকে হাতাহাতির মধ্যেই ওই যুবককে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। এর পরের ঘটনা আরও সাংঘাতিক। রাত সাড়ে দশটা নাগাদ মৃত যুবকের দেহ টানতে টানতে অভিযুক্ত কিশোর একটি গলির সামনে নিয়ে আসে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এক বা দুই নয়, প্রায় ৬০ বার কোপাতে থাকে। কার সব কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর রক্তমাখা মৃতদেহের সামনে পাগলের মতো নাচতে থাকে অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে। ঘটনায় বাকরুদ্ধ মনস্তত্ত্ববিদরা। এই বয়সে কী ভাবে ওই কিশোর খুন করে উল্লাসে মেতে উঠলো তা নিয়ে রীতিমতো আতঙ্কিত চিকিৎসকরাও। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। রাষ্ট্র পরিচালনার সদর দফতর যে রাজ্যে সেখানকার দুর্বল আইনশৃঙ্খলা চিন্তায় রাখছে সাধারণ মানুষকেও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...