Sunday, April 12, 2026

ফের চো.খে স.মস্যা অভিষেকের, BGBS সেরেই দেখতে গেলেন মমতা

Date:

Share post:

ফের চোখে সমস্যা দেখা দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। বুধবার, BGBS শেষ হওয়ার পরেই তাঁকে দেখতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে তৃণমূল (TMC) সূত্রে খবর। আপাতত চোখের বিশ্রাম প্রয়োজন।

২০১৬-এ মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অভিষেকের গাড়ির। তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। একাধিক বার অভিষেকের (Abhisekh Banerjee) বাঁ চোখে অস্ত্রোপচার হয়। ২০ অগস্ট আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন অভিষেক। ফের চোখে সমস্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের ব্লক থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মমতা। সেই বৈঠকে থাকার কথা অভিষেকেরও। তবে তিনি থাকতে পারবেন কি না সে ব্যাপারে শাসকদলের তরফে কিছু জানানো হয়নি।


Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...