Monday, June 8, 2026

রাজ্যের প্রাপ্য আদায়ে আমাদের লড়াই জারি থাকবে:চন্দ্রিমা

Date:

Share post:

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এদিনের সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রবীন্দ্রনাথকে বিজেপি সম্মান জানাতে জানে না। বিশ্বভারতীর ফলক নিয়েও ওরা রাজনীতি করে।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের সম্মান দিয়েছেন। বিজেপি শুধু ভোটের জন্য সবাইকে ব্যবহার করেছে, তাদের ধিক্কার।আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্য অপেক্ষা করছি।

বিজেপি যেভাবে জোর করে আমাদের রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই।মমমতার নির্দেশে অভিষেকের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে।

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...