Friday, June 26, 2026

আরও নামল কলকাতার তাপমাত্রা! রাজ্যে জাঁকিয়ে শীত কবে? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার (Kolkata) তাপমাত্রা (Temperature)। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Office) তরফে জানানো হয়েছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। পাশাপাশি এদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও অনেকটা নীচে নেমে গিয়েছে। আগামী দিন দুয়েকের মধ্যে রাজ্য জুড়েই তাপমাত্রা আরও নামার পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

বৃহস্পতিবার সকালে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আগামী দিন দুয়েকে কিছুটা কমবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ।

অন্যদিকে, আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। কিন্তু সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা। রাজ্যে পিছবে শীতের আগমন।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...