Tuesday, June 23, 2026

এবার ১০০দিনের বকেয়া নিয়ে খোদ বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত

Date:

Share post:

বাংলার ১৭ লক্ষ গরিব মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে নিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি শাসিত নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে অনেক আগে থেকেই সরব বাংলার শাসক দল তৃণমূল। পুজোর আগে জোরদার আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজধানী দিল্লির বুকে আন্দোলন করেছেন, আন্দোলন করেছেন রাজভবনের সামনেও। যা নিয়ে প্রবল চাপে বঙ্গ বিজেপি। বিভিন্ন জায়গায় ভুক্তভোগীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতানেত্রী, বিধায়ক, সাংসদদের। যার প্রভাব পড়তে পারে আসন্ন লোকসভা ভোটেও। এমন আশঙ্কা করছেন খোদ বিজেপি বিধায়করাও।

শুক্রবার দলের বিধায়কদের মুখ থেকে ১০০দিনের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে এমন সব প্রশ্ন শুনতে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও! এদিন দলীয় বিধায়কদের বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা জানাতে বিধানসভায় যান সুকান্ত। সৌজন্য বিনিময়ের পর দলীয় বিধায়কদের নিয়ে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘরে একটি বৈঠক করেন সুকান্ত।

সেখানেই দলের বেশ কয়েক জন বিধায়ক ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রাখায় ভোটারদের মধ্যে খারাপ প্রভাব পড়বে বলে মন্তব্য করেন। এরপর কিছুটা চাপের মুখে পড়ে সুকান্ত জানান, তিনি বিষয়টি নিয়ে দিল্লিকে রিপোর্ট পাঠাবেন। যদিও এদিন বিধানসভার আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অনুপস্থিতিতেই এমন আলোচনা হয়।

আরও পড়ুন- শনিতে রাজস্থানে বিধানসভা নির্বাচন, এখন গোষ্ঠীদ্ব.ন্দ্বের ঝ.ড় মরুরাজ্যে!

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...