Saturday, April 4, 2026

অবসরের ঘোষণা ডি মারিয়ার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

গুঞ্জন চলছিল। এবার তাতে পরল শিলমোহর। শেষমেশ অবসরের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, আগামী বছর কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া।

অবসরে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া লেখেন,” আর্জেন্তিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। এটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি। আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার কাছে ভালোবাসা।” পাশাপাশি সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া। সেই পোস্টে তিনি লেখেন, “তোমাদের ভালোবাসা কখনও ভুলব না। খারাপ সময়েও তোমরা পাশে ছিলে। এই স্মৃতিগুলি মনে থেকে যাবে।”

২০১৮-র বিশ্বকাপের পর ডি মারিয়ার কেরিয়ার শেষ হতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাঁকে টিমে ফেরান আর্জেন্তিনীয় কোচ লিওনেল স্কোনালি। ২০২২ কাতার বিশ্বকাপে  নীল-সাদা জার্সির জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেন তিনি। ২০০৮-এ নীল-সাদা জার্সিতে খেলা শুরু করেন এই তারকা উইঙ্গার। এখনও পযর্ন্ত দেশের হয়ে খেলেছেন মোট ১৩৬টি ম্যাচ।

আরও পড়ুন:জয় দিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল ২ উইকেটে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...