Sunday, June 21, 2026

শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল ৪২ লোকাল ট্রেন

Date:

Share post:

আগামিকাল, শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে শুরু হবে টানা ১২ ঘণ্টা দমদম জংশন (Dum Dum) স্টেশনে রেল লাইন সংস্কারের কাজ। যার জেরে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় শনি ও রবিবার মিলিয়ে ৪২টি লোকাল ট্রেন (Train) বাতিল (Cancelled) থাকবে। তার মধ্যে রবিবারই চলবে না ৪০টি লোকাল ট্রেন (Local Train)। স্বভাবতই প্রবল যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে ওইদিন।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম জংশনের আপ লাইনে জরুরি মেরামতি প্রয়োজন। সেই লক্ষ্যেই সপ্তাহ শেষে ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে এই কাজ সারা হবে। বাতিল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেঁদে, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, বজবজ-শিয়ালদহ ইত্যাদি। অন্যদিকে, রবিবার বজবজ-নৈহাটি (৩১০৫১ ও ৩১০৫২) লোকাল আপ ডাউনে প্রান্তিক স্টেশনের বদলে শিয়ালদহ সাউথেই যাত্রা শুরু ও শেষ করবে।

ওইদিনই কাঞ্চনজঙ্ঘা ও হাজারদুয়ারি এক্সপ্রেসের সময়সূচি এই কাজের জন্য বদল করা হবে। নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় পিছিয়ে যাত্রা করবে এই দুই দূরপাল্লার ট্রেন।

 

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...