Sunday, June 21, 2026

আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন

Date:

Share post:

আজ, শুক্রবার থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন (Winter Session)। শাসক এবং বিরোধী দুপক্ষেরই একাধিক কর্মসূচি রয়েছে এই অধিবেশনে। গতকাল, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন যে অধিবেশন চলাকালীন তিনটা থেকে পাঁচটা কেন্দ্রের কাছে ন্যায্য প্রাপ্যের দাবিতে তার দলের সমস্ত বিধায়করা আম্বেদকার মূর্তির নিচে অবস্থান করবেন।

অন্যদিকে, বিরোধী দল রেশন দুর্নীতি, জয়নগরের ঘটনা সহ একাধিক ইস্যু অধিবেশনে তুলতে চলেছে। এরই মাঝে ২৮ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে আলোচনাও থাকবে। প্রস্তাব আনবে শাসক দল। আজই আবার দুপুর একটা থেকে বিধানসভায় শাসক দলের পরিষদীয় মিটিং রয়েছে। যেখানে শাসকদলের সমস্ত বিধায়কদের চলতি অধিবেশনে কীভাবে চলতে হবে তা নিয়ে বক্তব্য রাখবেন সুব্রত বক্সী।

 

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...