Saturday, June 20, 2026

ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলাকে অ.পসারণের দাবিতে জোড়া মামলা হাই কোর্টে, আজই শুনানির সম্ভাবনা

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল ঝালদা পুরসভা (Jhalda Municipality)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে ওই পুরসভায় চেয়ারপার্সন পদে রয়েছেন শীলা চট্টোপাধ্যায় (Sheela Chatterjee)। এবার তাঁর অপসারণ চেয়ে ফের মামলা হল হাই কোর্টে। তবে একটি নয়, শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এক জোড়া মামলা হয়েছে বলে খবর। এর মধ্যে একটি মামলা করেছেন মৃত কাউন্সিলরের স্ত্রী তথা বর্তমান কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুও। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে। গত পুর ভোটে তৃণমূল ও কংগ্রেস মোট ৫টি করে আসন পেয়েছিল। বাকি ২টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী শীলা চট্টোপাধ্যায় ও সোমনাথ কর্মকার। তাঁদের সমর্থন নিয়ে প্রথমে বোর্ড গঠন করেছিল তৃণমূল। পরে একে একে ওই দুজনই সমর্থন প্রত্যাহার করে নেন। এরপর নির্দল কাউন্সিলর সোমনাথ যোগ দেন কংগ্রেসে, আনাস্থাও আনে কংগ্রেস। আর তারপরই শীলা চট্টোপাধ্যায়ের নাম চেয়ারপার্সন হিসাবে ঘোষণা করে কংগ্রেস। তবে এই প্রথম নয়, শীলা চট্টোপাধ্যায়কে নিয়ে মামলা হয়েছে আগেও। তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন ঝালদার মহকুমা শাসক। সেই ইস্যুতে মামলা হলে ডিভিশন বেঞ্চ অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। আর এবার সেই চেয়ারপার্সনকে সরানোর দাবিতে দায়ের মামলা।

 

 

 

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...