Tuesday, June 9, 2026

রাজস্থানে ভোটের আগের দিনও গেহলট-পাইলেট দ্ব.ন্দ্ব, মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ধোঁয়াশা কংগ্রেসে

Date:

Share post:

রাত পোহালেই মরুরাজ্য বিধানসভা ভোট। বৃহস্পতিবার, ছিল প্রচারের শেষ দিন। কংগ্রেস শাসিত রাজস্থানে মুখ্যমন্ত্রীর মুখ কী অশোক গেহলটই? এই নিয়ে শেষবেলাতেও ধোঁয়াশা কাটেনি। অশোক গেটলটের (Ashok Gehalot) পাশাপাশি নাম উঠে আসছে তাঁর বিরোধী শিবিরে শচীন পাইলটেরও (Sachin Pilot)। এই পরিস্থিতিতে কংগ্রেস (Congress) হাইকম্যান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে দুই শিবির।

শনিবার রাজস্থানের ২০০ আসনে ভোট। এক দফাতেই হবে ভোটগ্রহণ। কংগ্রেস (Congress) ফের ক্ষমতায় এলে অশোক গেহলটকই আবার মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, শচীন পাইটল। কংগ্রেস ছেড়ে যেতে যেতেও থেকে গিয়েছেন তিনি। চলতি সরকারে শচীন উপমুখ্যমন্ত্রী। এবার তাঁর হাতেই ব্যাটন তুলে দিতে পারেন সোনিয়া-রাহুল গান্ধীরা। তবেস দলের তরফে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে তুলে ধরা করা হয়নি। এই পরিস্থিতিতে অশোক গেহলটের মন্তব্য “হাইকম্যান্ড যা চেয়েছেন বরাবর সেই ভূমিকাই পালন করেছেন তিনি। আমি কখনওই নিজে দাবি জানাইনি। হাইকম্যান্ড আমাকে যা বলবেন তাই করব।” গেহলটের মন্তব‌্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩ ডিসেম্বর ভোট গণনা। সেদিনই স্পষ্ট হবে কে বসবেন মরুরাজ্যের গদিতে।


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...