Tuesday, June 9, 2026

রহ.স্যময় নিউ.মোনিয়ার নেপথ্যে অজানা ভা.ইরাস? রিপোর্ট দিল চিন

Date:

Share post:

নিউমোনিয়া (Pneumonia)নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization)। কোভিডের কাঁটা কাটিয়ে উঠতে না উঠতেই এবার মাথাচাড়া দিচ্ছে নিউমোনিয়া (Streptococcus pneumoniae)। চিনের বেশ কিছু জায়গায় মাস্ক ফিরেছে। তাহলে কি অজানা কোনও ভাইরাসে কাবু লাল ফৌজের দেশ? পাশাপাশি সে দেশে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্র সংক্রান্ত অসুস্থতা বাড়তে থাকায় এবার এই দুয়ের ক্লাস্টার রিপোর্ট তলব করে WHO। আর সেই রিপোর্টে অজানা ভাইরাসের আশঙ্কা উড়িয়ে দিল চিন (China)।

চিনের তরফে বলা হয়েছে এই ভাইরাসের মধ্যে কোনও অস্বাভাবিক প্যাথোজেন শনাক্ত করা যায়নি। এটি একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ফল যা সহজে শিশুদের কাবু করে দিচ্ছে। শ্বাসকষ্টের সঙ্গে যুক্ত রয়েছে মাইকোপ্লাজমা নিউমোনিয়ার পরিচিত প্যাথোজেনের সঞ্চালন। মূলত মে মাস থেকেই এটা শুরু হয়, তারপর থেকে ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (RSV) এবং অ্যাডেনো ভাইরাসের দাপট বাড়তে থাকে। অক্টোবর থেকে চিন্তা বাড়ে চিকিৎসক মহলেও। কিন্তু এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেও ক্লাস্টার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হু-এর তরফে চিনের কাছে পরিচিত রোগ জীবাণু সঞ্চালনের প্রবণতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে আরও অনেক তথ্য চাওয়া হয়েছে বলে খবর।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...