Saturday, June 13, 2026

পর্যটকদের জন্য সুখবর, কলকাতা শিলিগুড়ি রুটে ডিলাক্স বাস পরিষেবা শুরু পরিবহণ দফতরের

Date:

Share post:

নামমাত্র খরচ অথচ দারুণ আরাম। পর্যটকদের জন্য নয়া সুখবর দিল রাজ্য পরিবহণ দফতর। বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়ে একই রুটে সরকারি বাসে এবার একই ধরনের আরামদায়ক সফরের সুযোগ।শুক্রবার কলকাতা শিলিগুড়ি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন ডিলাক্স বাসের উদ্বোধন হলো কসবা ডিপোয়। এই উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এই পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী ত্রিদিব মন্ডল, ডিরেক্টর আই এস ময়ূরী বাসু, এসবিএসটি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ বিশিষ্টরা। এই পরিষেবার প্রত্যেকটি বাসই অত্যাধুনিক। সড়কপথে উত্তরবঙ্গ ভ্রমণকে আরও অসাধারণ করে তুলবে এই বাসের আরামদায়ক আসন। আসলে যাত্রী স্বাচ্ছন্দের ওপরে জোর দিয়েছেন পরিবহন দফতর।

পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, বেসরকারি দূরপাল্লার বাসগুলি যাত্রী টানতে অত্যাধুনিক পরিষেবা ও পরিচ্ছন্নতার উপর জোর দেয়। সরকারি বাসেও সেই সুযোগ আছে। অনেক ক্ষেত্রেই সরকারি বাসের ক্ষেত্রে তা দেখতে পাওয়া যায় না। এবার থেকে এই বিষয়টির উপর আমাদের জোর দিতে হবে। এই নতুন পরিষেবা পর্যটকদের কাছে জনপ্রিয় হবে বলে আশাপ্রকাশ করেছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...