Tuesday, June 23, 2026

‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অ.ভিযোগ, আরও ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে জমা পড়া অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার আরও ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর এই রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করবে। এই খাতে খরচ হবে প্রায় চার হাজার কোটি টাকা। চলতি বছরের শুরুতে ২২টি জেলায় ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিলো মিটার রাস্তা নির্মাণের কাজ হয়েছে। ওই প্রকল্পের কাজ শুরু হলে চলতি আর্থিক বছরে সর্বকালীন রেকর্ড পরিমান রাস্তা তৈরির নজির তৈরি হবে বলে রাজ্য সরকারের দাবি। লোকসভা নির্বাচনের আগেই রাস্তা তৈরি কাজ শুরু করতে হবে।

একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘পথশ্রী- রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে চলতি বছরের প্রথম দিকে গ্রামের রাস্তা তৈরির সময় ১০০ দিনের কাজের প্রকল্পের নথিভুক্ত বা জব কার্ড ধারীদের-দের কাজ দেওয়া হয়েছিল, এবারেও ঠিক একই ভাবে এই ১৪ হাজার রাস্তা তৈরির ক্ষেত্রেও তাঁদের কাজ দেওয়া হবে। যেসব রাস্তার দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বড়াবাইনাল গ্রাম পঞ্চায়েতের সুবলদহ রাসবিহারী মোড় থেকে ফতেপুর গ্রামের চার কিলোমিটার রাস্তা। পূর্ব মেদিনীপুরের চন্দ্রোকোণা ১ ব্লকের রামকৃষ্ণপুর ভীমতলা থেকে গোবিন্দপুর মেইন রোড। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ ব্লকের জামিরাট থেকে গালিয়া পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের মানসা গ্রামের কৃষ্ণা ছেত্রীর বাড়ি থেকে অজয় মুন্ডার বাড়ি পর্যন্ত রাস্তা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের দারিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাবাজার থেকে সাতমুখী বাজার পর্যন্ত একটি রাস্তা, যার দৈর্ঘ্য ১১ কিলোমিটার।

আরও পড়ুন- শীতের আমেজ গায়ে মেখে ইকোপার্কে শুরু রাজ্য হস্ত শিল্প মেলা

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...